রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পিরোজপুরের কাউখালীতে দুই হাজার কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড

পিরোজপুরের কাউখালীতে দুই হাজার কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড

মোঃমিজানুর রহমান// পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুর জেলার কাউখালীর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ মন (দুই হাজার কেজি ) জাটকা আটক করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে যশোরগামী ‘মীম জল’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা আটক করা হয়। শুক্রবার সকালে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।এসময় কাস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজল নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় বাস থেকে দুই হাজার কেজি জাটকা (প্রায় ৫০ মন) আটক করা হয়। আটক জাটকার আনুমানিক মূল্য আট লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com