শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চাটমোহরে আবারো চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

চাটমোহরে আবারো চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ঘর দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি:

পাবনা চাটমোহরে নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের ঘর দেওয়ার আশ্বাসে অসহায় এতিম ব্যক্তির নিকট থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(২৫ফেব্রুয়ারি)উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভুক্তভুগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।অভিযুক্ত চেয়ারম্যানের নাম এ,এইচ,এম কামরুজ্জামান খোকন। তিনি উপজেলার ২ নং নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভুগী রিপন হোসেন চাটমোহর উপজেলাধীন নিমাইচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চিনাভাতকুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। সে গত ২০১৯ সালের শুরুর দিকে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম কামরুজ্জামান খোকন এর নিকট সরকারি ঘর বরাদ্ধ চাইলে তিনি বলেন সরকারি ঘর পেতে ২০ হাজার টাকা লাগবে।
পরে সে ধার দেনা করে চেয়ারম্যানকে ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ইউপি চেয়ারম্যান এ,এইচ,এম কামরুজ্জামান খোকন তাকে ঘর দেয়নি আবার তার প্রদানকৃত টাকা ফেরতও দিচ্ছে না। উল্টো তাকে ভয় ভীতি দেখাচ্ছে এবং টাকা আর ফেরত দিতে পারবেনা বলে জানায় চেয়ারম্যান। অভিযোগে ভুক্তভুগী রিপন হোসেন আরোও বলেন, আমাকে ছোট রেখে আমার পিতা মারা জায়। আমি একজন এতিম মানুষ।

এ ব্যাপারে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান এইচএম মো: কামরুজ্জামান খোকন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে চক্রান্ত, আমি কারো কাছ থেকে কোন টাকা-পয়সা নেইনি।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে নিমাইচড়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com