বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে নাগরিক সংর্বধনা

একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে নাগরিক সংর্বধনা

খাইরুল ইসলাম
গোপালপুর টাংগাইল প্রতিনিধি:

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় একুশে পদক পাওয়া বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুককে আজ বৃহস্পতিবার বিকালে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ নাগরিক সংবর্ধনা দিয়েছে।

পৌর শহরের সূতিভিএম মডেল সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল ০২ আসনের সংসদ সদস্য ছোট মনির।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আনিসুর রহমান দাদু, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এবং আলমনগর পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রবীন এডভোকেট এবং টাঙ্গাইল বারের সাবেক সভাপতি আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার আলীম আল রাজী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।

সংবর্ধনার জবাবে ফজলুর রহমান খান ফারুক বলেন, এ সম্মান বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে তিনি পৌঁছে দেবেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিুযুদ্ধের মাধ্যমে আমরা একাত্তরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আর জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়ন দর্শনকে ধরে রাখার জন্য সব বিভেদ ভুলে সকলকে আওয়ামীলীগের নেতৃত্বে একত্রে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com