আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর
রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়মিত ভিত্তিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হারাগাছ পৌরসভা নির্বাচনের নির্বাচনী আচরণবিধিমালা পর্যবেক্ষণ করেন রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধ রোধে,আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply