শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যাণ সোসাইটি নোয়াখালী জেলা কমিটির প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুর জেলা কমিটির উদ্যোগে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তব্য রাখেন বাবলু নাগ মাহিগঞ্জ প্রেসক্লাব সভাপতি, যুগ্ন সম্পাদক ইয়াসীন আলী, সিটি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, রংপুর রিপোর্টার্স ইউনিটির মহিলা বিষয়ক সম্পাদক শরীফা বেগম শিউলী, দৈনিক প্রতিদিনের বার্তা’র মহানগর প্রতিনিধি ও বিজ্ঞাপন ব্যবস্থাপক নুর হাসান চাঁন,ভোক্তা অধিকার আন্দোলন রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,ভোক্তা অধিকার পরিষদ রংপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক নুরুজ্জামান খান বাবু,সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম,রংপুর জেলা শাখার সহ-সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক এসএম লিটন, যুগ্ন সম্পাদক নাজমুল হক টিটু, সম্পাদক এস এম শহিদুল ইসলামসহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কোরবান আলী লিটন ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এমকেএ লিমা প্রমুখ।এসময় রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও মাঠ পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।##
Leave a Reply