বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাককানইবি’তে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাককানইবি’তে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ

স্বাস্থ্যবিধি মেনে সকল সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি,প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সাধরণ শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলছে,ডেকে এনেছে প্রশাসন,
এখন কেন প্রহসন।
যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ২৪ ঘন্টার মধ্যে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত না জানায় তাহলে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করবে বলে জানিয়েছে।অতি দ্রুত পরীক্ষা চাই পরীক্ষা ছাড়া উপায় নাই’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরা বলেন, ‘করোনার কারণে চলতি বছরের ১৮ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে সকল বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে। এমতাবস্থায় দীর্ঘ সেশন জটে পড়তে হয় আমাদের। সম্প্রতি বিসিএসসহ বেশকিছু সরকারি, বেসরকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আমরা তাতে আবেদন করতে পারছি না। এতে করে আমাদের মধ্যে হতাশা বাড়ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষায় অংশ নিতে চাই।’ক্যাম্পাস কিংবা হল কোনটায় খোলার প্রয়োজন নাই, সকল বিভাগের পরীক্ষা চাই।
পরবর্তীতে বিষয়টি সমাধান করার জন্য প্রক্টর আগামী শনিবার পর্যন্ত সময় নেন। প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে ফিরে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com