শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাবাকে হত্যার অভিযোেগে পুত্র গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাবাকে হত্যার অভিযোেগে পুত্র গ্রেফতার

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নজরুল হক চাঁন মিয়া কে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে ফারুক হোসেনকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। মোহাম্মদ বেলায়েত হোসাইন বলেন, গত ২০ ফেব্রুয়ারি সকালে নজরুল ইসলাম চাঁন মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করেন ছেলে ফারুক হোসেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম মারা যান। এ ঘটনার পরদিন ২১ ফেব্রুয়ারি নিহতের অপর ছেলে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্য টাকা নিয়ে দ্বন্দ্বে কথা কাটাকাটির জেরে বাবাকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে ফারুক হোসেন। গ্রেফতার ফারুক হোসেনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com