শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুরের দর্শনা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ।

রংপুরের দর্শনা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ।

শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর ১৫নং ওয়ার্ড দর্শনা মোড়ে ২৩শে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টা থেকে প্রায় ৪০মিনিট পর্যন্ত ঢাকা- রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে সড়কের উপর অবস্থান করে মানববন্ধন পরিচালনা করে এলাকাবাসী এবং দর্শনা মোড়ের ব্যবসায়ীগণ।মানববন্ধনটিতে স্থানীয় জনগণের পাশাপাশি অংশ নেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ,দর্শনা বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়সহ স্থানীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা।চৌরাস্তার এই মোড়টিতে বিভিন্ন সময়ে ঘটে যাচ্ছে নানা ধরনের দুর্ঘটনা,জীবনের ঝুকি নিয়েই রাস্তা পারাপার করতে গিয়ে দশ বছরে একই স্থানে সড়ক দুর্ঘটনায় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ১৫জনের মৃত্যু হয়,দফায় দফায় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সড়ক বিভাগের কোন পদক্ষেপ নেই।মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন,দর্শনা মোড় একটি জনবহুল এলাকা,এখানে প্রতিনিয়ত সড়কে নানা দুর্ঘটনা দেখা যায়।কখনো কেউ প্রাণ হারাচ্ছে নয়তোবা গুরুতর অবস্থায় আহত হয়ে মেডিকেলে ভর্তি হয়,তাই স্থানীয় জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের কাছে খুব দ্রুত সময়ে মহাসড়কে স্পিডব্রেকার নির্মাণের জোর দাবি করেন তারা।পরে ঘটনাস্থলে গিয়ে ১৫নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু উপস্থিত হয়ে তাজহাট থানা অনুযায়ী রংপুর সিটি কর্পোরেশনের মেয়র এর মাধ্যমে সমস্যার সমাধান করবার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com