রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

নওগাঁর মহাদেবপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন

কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ২৩ ফেব্রুয়ারী ২০২১

নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী দুপুরে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকীর হোসেন আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শন করেন।

এদিন তিনি সরেজমিনে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া মহাদেবপুর উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় নির্মিত ১৬টি বাড়িতে গিয়ে উপকার ভোগীদের সাথে কথা বলেন। তাদের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।একান্তে তাদের সুবিধা অসুবিধা নিয়ে আলাপ করেন।

এসময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার জানান মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধার করে এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।

উপজেলা সদরের বরেন্দ্র মোড় সংলগ্ন ফাজিলপুর মৌজায় ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব বাজার এলাকায় ১৩টি ও এনায়েতপুর ইউনিয়নের সুজাইলহাট সংলগ্ন এলাকায় ৫টি বাড়ি নির্মাণ করে ভূমিহীন ও গৃহহীনদের দেয়া হয়েছে। তারা সেখানে এখন বসবাস করছেন।

প্রতিটি বাড়িতে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ২টি শোবার ঘর, ১টি রান্না ঘর, সংযুক্ত টয়লেট-বাথরুম ও ১টি বারান্দাসহ রঙিন টিনের ছাউনি দেয়া হয়েছে।

গত ২৩ জানুয়ারি গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর উপজেলা নির্বাহী অফিসার উপকার ভোগিদের মাঝে এসব ঘরের মালিকানা দলিল, ডিসিআর ও খারিজ সংক্রান্ত নথি হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com