বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি হচ্ছে,কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ওবায়দুল কাদের

বিদ্রোহী প্রার্থীদের তালিকা তৈরি হচ্ছে,কঠোর ব্যবস্থা নেওয়া হবে-ওবায়দুল কাদের

ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি:

চলমান পৌরসভা নির্বাচনে যারা নৌকার বিপক্ষে কাজ করেছেন বা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ ২৩ ফেব্রুয়ারী (সোমবার) সাড়ে ১১ টায় চাটমোহর বালুচর মাঠে আয়োজিত অনুষ্ঠানে গনভবন থেকে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেড়যুগ পরে হওয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী ঠাকুরগাঁও পৌর সভার উদাহরণ দিয়ে বলেন, এই পৌরসভায় মহিলা নেত্রীকে মনোনয়ন দেওয়া হলে প্রথমে সবাই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলেও পরে সবাই নৌকার পক্ষে কাজ করেছেন, এটা থেকে পাবনা পৌরসভার বিদ্রোহী প্রার্থীদের শিক্ষা নেওয়া দরকার, বিদ্রোহীদের তালিকা হচ্ছে, তৈরির কাজ শেষ হলেই কঠোর ব্যবস্থা নিবেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, আল জাজিরা গণমাধ্যমে অপপ্রচার শেখ হাসিনার জনপ্রিয়তাকে নস্যাৎ করতে পারবেনা, তাদের এই অপপ্রচার জাতি বুঝে গেছে, কেউ তাদের ভুয়া রিপোর্ট বিশ্বাস করেনি।

ত্যাগী কর্মীদের মুল্যায়ণ করতে হবে, তাদের সুখে দু:খে পাশে দাড়াঁতে হবে। তাদের কষ্ট বুঝতে হবে। পরিবারের খোঁজ খবর নিতে হবে।

দেশ যখন উন্নয়নের দিকে ধাপিত হয় তখনই একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না।

চাটমোহর পৌরসভার মেয়র সাখাওয়াত হোসেন সাখোর পরিচালনায়, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, কেন্দীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এস.এম কামাল হোসাইন।

আরো উপস্থিত আছেন, পাবনা-১ আসনের সাংসদ, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা-২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির এমপি, পাবনা সিরাজগঞ্জ আসনের মহিলা সাংসদ নাদিরা ইয়াসমিন জলিসহ জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে সকাল ভোর থেকে মিছিল সভাপতি, সাধারণ সম্পাদক পদপ্রার্থী তাদের সমর্থক নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকে, পরে সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com