বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শরণখোলায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

শরণখোলায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। সোমবার(২২ ফ্রেব্রুয়ারী) বেলা ২টা ৩০ মিনিটের দিকে শরণখোলা- মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার পূর্ব আমড়াগাছিয়া(সিংবাড়ি) এলাকায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।পুলিশ ঘটনাস্থানে পৌঁছে কাভার্ড ভ্যানসহ চালকে আটক করে। নিহত ছেলেটির নাম মোঃ সানি(১৯)।বাড়ি খুলনা সোনাডাঙ্গা বাগমারা এলাকার আঃ মান্নান রানার ছেলে।
এ সময় সানির মটর সাইকেলের পিছনে থাকা তার খালাতো ভাই মো. জান্নাতুল ফেরদৌস ছিটকে রাস্তার বাহিরে পড়ে গিয়ে গুরুতর আহত হলেও ভাগ্যক্রমে তিনি প্রানে বেঁচে যান।
প্রত্যক্ষদর্শী মোঃ হাসান জানান,বেলা আড়াইটার দিকে মাদ্রাসা ছাত্র সানি মোটর সাইকেলযোগে উপজেলা সদর থেকে পহলানবাড়ীর দিকে যাচ্ছিলো এ সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। চালক সানি সাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাগেরহাটের শুভ এন্টারপ্রাইজের মালিকানাধীন কাভার্ড ভ্যান ও তার চালক ইউনুসকে আটক করেছে। আটক চালকের বাড়ী বাগেরহাট বলে পুলিশ জানায়।

শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে থানায় মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com