বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের নড়াগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি

নড়াইলের নড়াগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের নড়াগাতী থানার দি-পাটনা একাডেমী হাই স্কুলে দুটি ল্যাবটপ চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২০ ফেব্রুয়ারী (শনিবার) ওই স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ (৫২) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। যাহার নম্বর ২৪৩, ধারা ৪৫৭/৩৮০, পেনাল কোড- ১৮৬০।

এজাহার সুত্রে জানা যায়, ১৮ফেব্রেুয়ারী বিকালে নড়াগাতী থানার টোনা গ্রামের নুরইসলাম খন্দকারের মেয়ে ও ওই বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর আনিকা খন্দকার (২৬) বিদ্যালয়ের আনুসাঙ্গিক কার্যক্রম শেষ করে দি-পাটনা একাডেমীর শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ২য় তলার কক্ষ তালাবদ্ধ করে রেখে যান। অতঃপর ২০ফেব্রেুয়ারী সকাল ১০টায় ওই অপারেটর ডিজিটাল ল্যাবের ২য় তলার কক্ষে গিয়ে পূর্ব পাশের জানালার কপাট খোলা এবং টেবিলের ওপর রাখা দুইটি কোর-১৩ ডুয়েল ল্যাবটপ, (মডেল নং-এস ১৫৬১, আনুমানিক মূল্য এক লক্ষ ছয় হাজার টাকা) না দেখতে পেয়ে সকলকে অবগত করেন।

এ বিষয়ে দি-পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বলেন, দুটি ল্যাবটপ খোয়া যাওয়ার বিষয়টি আমি স্কুলে অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে নড়াগাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোখসানা খাতুন বলেন, দি-পাটনা একাডেমীর কম্পিউটার চুরির বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। চুরি হওয়া কম্পিউটার উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com