আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার দুপুরে ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সদস্যগন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে মতবিনিময় করেন।এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বিশ্বের মুখপত্র পত্রিকার সম্পাদক ও ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্ঠা এনবিএম ইব্রাহিম খলিল রহিম,সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি একেএম সাদিকুর রহমান কিরণ আকন্দ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,কোষাধ্যক্ষ নূরুল আমীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমেদ, সালমান হোসেন সুমন,ফাতেমা শবনম, ইসরাত জাহান নিপা, আব্দুল্লাহ,সারোয়ার জাহান পারভেজ, ইউসুফ আলী প্রমুখ। মতবিনিময় কালে ত্রিশাল পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করায় ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply