আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ
ময়মনসিংহের কৃতি সন্তান অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা), চর্ম ও যৌনব্যাধি বিভাগের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা.জাকারিয়া স্বপন ২০১৮ সালের ফ্রেব্রুয়ারি মাসে ইন্তেকাল করেন।
তার মৃত্যুবার্ষিকীতে রোববার ১৪ ফেব্রুয়ারি বাদ যোহর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনায় আলোচকগন বলেন,অসম্ভব সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী, গুণী সংগঠক ও চিকিৎসক,শিক্ষক ও আসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম ইকবাল আর্সলান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদসহ শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাকারিয়া স্বপন স্মৃতি মরহুমের জন্মভূমি ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত, ফাতেহা পাঠ, পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও জাকারিয়া স্বপন স্মৃতি সংসদের নেতারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় বিভিন্ন ধরনের ফলজ ও ফুলের চারা রোপণ করে জাকারিয়া স্বপন স্মৃতি সংসদ। ময়মনসিংহের এ কৃতি সন্তান ময়মনসিংহ জেলা স্কুল থেকে এসএসসি সম্পন্ন করেছিলেন।বাংলাদেশের কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির জনপ্রিয়তায় তার অবদান অনস্বীকার্য।
Leave a Reply