রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ব্রাহ্মনবাড়ীয়া নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ব্রাহ্মনবাড়ীয়া নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে দূর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি :


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে আজ সকালে সংগঠনের একটি টিম পৌরসভা নির্বাচন উপলক্ষে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে রুপগঞ্জের তারাবো পৌরসভার একটি জায়গায় সড়ক দুর্ঘটনার শিকার হোন। এই সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম অাবুল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, প্রতিবন্ধী উন্নয়ন সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু,শিল্প বিষয়ক সম্পাদক নজিবুর রহমান নিপু, উপ প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য সাইদুর রহমান, এ্যাড. দিদার হোসেন রিজভী ও মনিরুজ্জামান পামেনকে বহনকারী গাড়ীটি দুর্ঘনায় কবলিত হয়ে উল্টে গেলে গাড়িতে থাকা সবাই কম বেশি আঘাতপ্রাপ্ত হোন।

তাদের মধ্যে শফিকুল ইসলাম শফিকের ঘাড়ের একটি হাড়ে চির ধরেছে এবং এ্যাড. দিদার হোসেন রিজভী গুরুতর আহত হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গাড়ির অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় ইউ এস বাংলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর এখন ভাল আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com