খালিদ হাসান,ঝালকাঠি:
ঝালকাঠির নলছিটি উপজেলার গাছে গাছে ফুটতে শুরু করেছে আমের মুকুল । শীতের দিনগুলো পেছনে ফেলে ফাল্গুন মাস প্রকৃতির জীবনে নিয়ে আসে নানা রঙের ছোঁয়া । ঘনকুয়াশার চাদর সরিয়ে প্রকৃতি নতুন ভাবে সাজাতে ,বাতাসে ফুলের সুবাস ছড়িয়ে দিতে ফাল্গুন আসে নতুনভাবে নতুন রূপে ।
এরই মধ্যে মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম গাছ । সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ যে কাউকে মুগ্ধ করবে ,কাছে টানবে । গাছে গাছে ফুটেছে মুকুল । চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ । পাশাপাশি মধুরমাসের আগমনী বার্তা শোনাচ্ছে আমের মুকুল । প্রকৃতির হাতছানিতে শহর-গ্রামগঞ্জে আমের মুকুলে ছেয়ে গেছে গাছ । আমের মুকুল সৌন্দর্য্যরে প্রতীক জেগেছে গাছে গাছে ।
প্রাকৃতিক দূর্যোগ না হলে আমের ভালো ফলন হতে পারে এমনটাই আম গাছের মালিকরা প্রতাশা করছে।
Leave a Reply