বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে শহিদ দিবস পালিত

গফরগাঁওয়ে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে শহিদ দিবস পালিত


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে রবিবার ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়ার জব্বার নগরে হাজারো মানুষের ঢল নামে। এর আগে একুশের প্রথম প্রহরে শনিবার রাত থেকে উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত যানবাহনে চড়ে উপস্থিত হন হাজার হাজার মানুষ।
রোববার (২১ ফেব্রুয়ারি )সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের গফরগাঁও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মীরা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পন করে।
উপজেলা প্রশাসন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জব্বার নগরের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাজুল ইসলাম,অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবুল আলমসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com