বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরে গলার মধ্যে কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

ফরিদপুরে গলার মধ্যে কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের জেলার ভাঙ্গা উপজেলায় গলার মধ্যে জীবিত কৈ মাছ আটকে শেখ মনির হোসেন ওরফে মন্টু (১৯)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২১ ফেব্রুয়ারী) সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের কাঞ্চন শেখের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মনিরের ভাই মিজানুর রহমান শেখ জানান, গতকাল শনিবার দুপুরে ঘাড়ীয়ার বিলে আমাদের এক আত্মিয়ের পুকুরে মাছ ধরতে যাই আমরা। মনির একটি কই মাছ ধরে সেটি পাত্রে না রেখে দুষ্টুমির ছলে মুখের মধ্যে ঢুকিয়ে দাত দিয়ে আটকে রাখার চেষ্টা করে। মুখে ঢোকানের পরপরই মাছটি গলার ভিতরে চলে যায়। এসময় মন্টু অজ্ঞান হয়ে পরে যায়।

তিনি আরো বলেন, উপস্থিত লোকজনের সামনে অনেকটা সাহস দেখানোর জন্যই এমনটি করে সে। আমরা তাঁকে নিষেধ করেছি। অজ্ঞান অবস্থায় মন্টুকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান ডা. শফিকুর রহমান জানান, মনিরের গলা ও শ্বাসতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। অস্ত্রোপচার করে তাঁর গলা হতে মাছটি বের করা হয়। কিন্তু তাঁর চেতনা আর ফিরেনি। রবিবার সকালে দু’বার বমি করে মৃত্যুর মখে ঢলে পড়ে মন্টু।

এদিকে মনির ওরফে মন্টুর এই অকাল ও অস্বাভিক মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com