আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ পুলিশ পোষ্যদের অনলাইন “রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান” প্রতিযোগিতা আয়োজন করে। ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে আজ এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ এর সভানেত্রী মিসেস কানিজ আহমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ। আলোচনা শেষে প্রধান অতিথি ও সভাপতি মহোদয় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ উপস্থিত ছিলেন। তাছাড়া পুনক ময়মনসিংহের উদ্যোগে শহীদদের স্মৃতির প্রতি সম্মান রেখে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
Leave a Reply