শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মহাদেবপুরে প্রশাসন ও পরিষদের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নওগাঁর মহাদেবপুরে প্রশাসন ও পরিষদের উদ্যোগে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
২১ ফেব্রুয়ারি ২০২১

নওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২১ পালিত হয়েছে।

রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা ভাষার জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল দশটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শ্রেণীভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য পূর্ণ এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর – বদলগাছি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন।

সকল কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস-চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা যুবলীগের আহ্বায়ক রেজাউন নবী আনসারী বাবু, মহাদেবপুর সদর ইউনিয়ন যুবলীগের সদস্য সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, থানার (ওসি) তদন্ত আবুল কালাম আজাদ,উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য রাখেন বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মীর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক হাফিজুল হক বকুল।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়।

এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সবশেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উপস্থিত সকলেই সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা,গান ও নৃত্য প্রদর্শন করেন।###

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com