আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের শুরুতেই গৌরীপুরের শহীদ হারুন পার্কের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ,গৌরিপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান,গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সালমা আক্তার রুবী প্রমুখ।
এছাড়া রোববার দিবসের শুরুতেই শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ।
Leave a Reply