শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপিত

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ

সারা দেশের ন্যায় চিতলমারীতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় প্রথমেই বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর পর্যায়ক্রমে চিতলমারী উপজেলা প্রশাসন ও পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধাগন, চিতলমারী থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পরিষদ, উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন ( ওয়াটো) এর স্হানীয় নেতৃবৃন্দ।

শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন গণমাধ্যম কর্মীবৃন্দ।

করোনা পরিস্থিতির অতিমারীর কারণে এবছর স্থাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com