শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ক্রিকেটার নাছির তানিমার তৃতীয় হাসবেন্ড!!

ক্রিকেটার নাছির তানিমার তৃতীয় হাসবেন্ড!!

সাইফুল ইসলাম সুইট, ব্যুরো চিপ, রংপুর বিভাগ।


বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করেছেন অলরাউন্ডার নাসির। গত ১৭ ফেব্রুয়ারি গায়েহলুদ ও ১৯ ফেব্রুয়ারি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনাও। এরই মধ্যে অভিযোগ উঠেছে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা তাম্মি।বিয়ের পরই আলোচনার কেন্দ্রে এই দম্পতি। সবাই ভেবেছিল, হয়তো এবার নাসির সব বিতর্কিত কাজ ছেড়ে থিতু হবেন। কিন্তু এই বিয়ে নিয়েও তৈরি হয়েছে নতুন সমস্যা। নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল রাকিব নামের একজনের সঙ্গে। ১০ বছর আগে রাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল তামিমার। নিকাহনামায় উল্লেখ করা আছে ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ৩ লাখ টাকা দেন মোহরে বিয়ে হয় তাদের।স্বামী মো. রাকিব হাসানকে তালাক না দিয়েই জাতীয় দলের নাসির হোসেনের সঙ্গে বিয়ে করেছেন তামিমা তাম্মি। এ নিয়ে উত্তরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন রাকিব। সেই ডায়েরিতে উঠে এসেছে নতুন এত তথ্য। তিনি দাবি করেন, রাকিব-নাসির ছাড়াও অন্য একজনের সঙ্গে ছয় মাস সংসার করছেন তমিমা।বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেন রাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান ইলিয়াস। জিডির নম্বর ১৩/২৬।সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, সংসারজীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালঙ্কার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলঙ্কার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন। আপাতত কোনো মামলা করবেন না বলে উল্লেখ করেছেন তিনি।সূত্র জানাচ্ছে, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। ফেসবুকে ভাইরাল হওয়া অডিওতে এই ছেলের বিষয়েই কথা হয়েছে নাসির ও রাকিবের সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com