রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে হামলায় আহত ইমামের মৃত্যু

নড়াইলে হামলায় আহত ইমামের মৃত্যু

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের কালিয়া দুই পক্ষের সংঘর্ষ ঠেকাতে গিয়ে অস্ত্রে আঘাতে আহত ইমাম আল-আমিন শেখ (৩৫) চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। ৪দিন চিকিৎসার পর শনিবার সকাল ৯টার দিকে ঢাকার সোরোয়ার্দি হাসপাতালে তিনি মারা যান। নিহত আল-আমিন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মৃত আবুল শেখের ছেলে। তিনি মহিষখোলা গ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মহিষখোলা গ্রামের দুটি পক্ষের নেতৃত্ব দেন পাচগ্রাম ইউপির চেয়ারম্যান জহুরুল হক ও বাদশা মোল্যা। গত মঙ্গলবার বিকালে (১৬ ফেব্রুয়ারি) মহিষখোল গ্রামের মাহাবুর শেখ ও রিজাউল ম্যোলার বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় স্থানীয় মসজিদের ইমাম আল আমিন (রিজাউল ম্যোলার শ্যালক) ঠেকাতে গেলে মর মাহাবুর শেখের লোকজন তার উপর হামলা করে।

আহত আল-আমিনকে প্রথমে খুলনা ২৫০শয্যা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়। ওই সংঘর্ষের বাদশা মোল্যার পক্ষের ৫ জন হাসান মোল্যা (২০), হোসেন মোল্যা (২০), সুফিয়ান মোল্য (২৫), জিহাদ মো্যলা (২৩) ও তহিদ শেখ (৫৫) এবং জহুরুল হকের পক্ষের হাফিজুর মোল্যা (৫৫) ও শিহাব মোল্যা (৩০) আহত হয়। আহতদেরকে স্থানীয়ভাবে ও খুলনা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন,এ ঘটনায় গতকাল লাহু নামে একজন বাদী হয়ে ১৮জনের নামে মামলা দায়ের করেন। এছাড়া আরও সাত থেকে আটজন অজ্ঞাত আসামি রয়েছে। ইতিমধ্যেই আমরা তিন জনকে ততক্ষণাত আটক করি।এবং আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com