শরিফা বেগম শিউলী
রংপুর প্রতিনিধিঃ
রংপুর নগরীতে জমি হতে উচ্ছেদ না করার জন্য এবং এ ব্যপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন অনুষ্ঠিত হয় । শনিবার (২০ ফেব্রæয়ারী) বেলা ১২ টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ, রোকেয়া কলেজ রোড সংলগ্ন ইন্দ্রিরার মোড়ের সামনে জমি হতে উচ্ছেদ না করার দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেন ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী।মানববন্ধন ও নথীপত্রের ভিত্তিতে জানা যায়, রংপুর সেন্ট্রাল রোড, শালবনে বাসা নং-২১০, রোড নং-০১। বাসাটিতে (বর্তমান মরহুম) তালেব উদ্দিন মিয়া ১৯৭২ সাল হতে তৎকালিন ০৩ জন এমপি সাহেবের সুপারিশে লীজ নিয়ে বাসা করে পরিবারসহ বসবাস করে আসছেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেন। উক্ত জমিতে মামলা চলমান আছে। যার কারণে পরিবারটির কাছ থেকে জমির লীজ নবায়ন ও ভাড়া নেয়া বন্ধ করেন সরকার পক্ষ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর আবেদন করা হলেও তার কোন উত্তর পায়নি পরিবারটি।এমতাবস্থায় গত ২৮/০১/২০২১ ইং তারিখে প্রশাসনের লোকজন জমিটি উচ্ছেদ করতে আসে। সকলের অনুরোধে তারা ০৭ দিনের সময় দিয়ে চলে যায়। এরই মধ্যে ভূক্তভোগী পরিবারটি মহামান্য হাইকোটে একটি রিট করেন যাহার নং- ১৫১৬/২০২১ তাং ২৮/০১/২০২১ ইং যার শুনানী অপেক্ষাধীন। মামলাটির শুনানীর আগেই গত ১৮/০২/২০২১ ইং তারিখে রংপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মিয়া স্বাক্ষরিত একটি নোটিশ আসে, সেখানে উল্ল্যেখ আছে আগামী ২১/০২/২০২১ ইং তারিখের মধ্যে জমি ছেড়ে দেয়ার জন্য।মানববন্ধনে পরিবারটির পক্ষ থেকে জানানো হয়, আমরা কোথায় যাবো, যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী অসহায় পরিবারকে নিজস্ব অর্থায়নে জমি ও বাড়ি দিচ্ছেন। সেখানে মহান মাতৃভাষা দিবসের মতদিনে আমাদের জমি ছেড়ে চলে যেতে বলা হচ্ছে। এ কোন অবিচার। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমরা সু-বিচার পাই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য মোছাঃ আখতারুন্নাহার, রোকেয়া আলমবীথি, সেলিনা, বদরুল আলম, সামসুল আলম দুলাল, সাইফুল ইসলামসহ এলাকাবাসী।
Leave a Reply