কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে শনিবার ২০ ফেব্রুয়ারি দুপুরে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা সদরের কলেজ মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন ৪৮ নওগাঁ ৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এতে আরো উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম নুরানী আলাল, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক ছাত্রনেতা সাঈদ হাসান তরফদার শাকিল, জাহিদ হাসান প্রমুখ।
ম্যারাথন প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন, কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ।
ম্যারাথন দৌড়ের সার্বিক আয়োজন করেন উপজেলা প্রশাসন ও সাংগঠনিক দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম।
ম্যারাথন প্রতিযোগিতার তত্ত্বাবধান করেন বাংলাদেশ সেনাবাহিনী। এদিন সেনাবাহিনীর প্রতিনিধি মেজর রুহুল আমিন তার সঙ্গীয় কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ডাকবাংলা মাঠ থেকে খাজুর মোড় পর্যন্ত ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ১৬ বছরের উর্ধ্বে ৬০০ জন প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতার পূর্বে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী কয়েক দিনের মধ্যে সার্ভার এর মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিযোগীদের ফলাফল জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানান।
Leave a Reply