বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এবার আন্দোলনে বাস শ্রমিকেরা: বরিশাল রুপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

এবার আন্দোলনে বাস শ্রমিকেরা: বরিশাল রুপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

এম বশির, ব্যুরো প্রধান, বরিশাল:

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর গভীর রাতে হামলার ঘটনায় মামলায় দুই প‌রিবহন শ্রমিক গ্রেপ্তারের প্রতিবা‌দসহ তাদের মুক্তির দাবিতে রূপাতলী বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

আজ শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১০টা থে‌কে রুপাতলী মি‌নিবাস টা‌র্মিনা‌লের সাম‌নে সুরভী চত্ত্বরে এই বি‌ক্ষোভ ক‌রে প‌রিবহন শ্রমিকরা। ফলে ব‌রিশাল থে‌কে দ‌ক্ষিণাঞ্চ‌লের ২১‌টি রু‌টে যাত্রী প‌রিবহন বন্ধ র‌য়ে‌ছে।

বিষয়টি নিশ্চিত করে ব‌রিশাল পটুয়াখালী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, বিশ্ববিদ‌্যাল‌য়ের মামলায় আমা‌দের শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। যারা ওই ঘটনায় জ‌ড়িতই না। আমা‌দের কো‌নো লোক ছাত্রদের মারধর ক‌রেনি। কারা ক‌রে‌ছে তাও জা‌নি না। আমরা তা‌দের ওপর হামলার ঘটনারও নিন্দা জা‌নিয়ে‌ছি। ত‌বে ষড়যন্ত্রমূলকভা‌বে আমা‌দের দুই শ্রমিক‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের একাধিক সদস্য জানান, আমা‌দের শ্রমিকরা কিছু ক‌রেনি। শিক্ষার্থী‌দের ঝা‌মেলা হ‌য়ে‌ছে বিআর‌টি‌সির স্টাফ‌দের সা‌থে। আমা‌দের শ্রমিক‌দের য‌দি না ছাড়া হয় তাহ‌লে অনি‌র্দিষ্টকা‌লের জন‌্য ধর্মঘ‌টে যা‌বো। ইতিম‌ধ্যে ব‌রিশাল থে‌কে সকল রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে।

রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ বলেন, গ্রেপ্তার দুই শ্রমিকদের মুক্তি না দেওয়া পযন্ত বাস চলচল বন্ধ থাকবে।

ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শ্রমিকরা বি‌ক্ষোভ কর‌ছে। ওদি‌কে বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরাও আন্দোলন কর‌ছে। আমরা উভয়প‌ক্ষের সা‌থে কথা ব‌লে বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা কর‌ছি।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার দুপু‌রে রুপাতলী বিআর‌টি‌সি বাস কাউন্টা‌রে লা‌ঞ্ছিত করা হয় বিশ্ববিদ‌্যাল‌য়ের দুই শিক্ষার্থী‌কে। এরপর রা‌তে রুপাতলী হাউজিং এলাকার মে‌সে হামলা চালা‌নোর অভি‌যোগ ওঠে প‌রিবহন শ্রমিক‌দের বিরু‌দ্ধে। এতে ১১ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়।

প‌রদিন বুধবার সকাল থে‌কে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করা হয়। ১০ ঘণ্টা পর প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ প্রত‌্যাহার করা হয়। হামলার ঘটনায় বিশ্ববিদ‌্যালয় প্রশাসন মামলা দা‌য়ে‌রের পর সেই মামলা প্রত‌্যাখান ক‌রে পুনরায় শুক্রবার সড়ক অব‌রোধ ও মশাল মি‌ছিল ক‌রে শিক্ষার্থীরা।
শ‌নিবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের শিক্ষার্থীরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে। এদিকে বাস শ্রমিকরা

সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ শুরু করায় বিশ্ববিদ‌্যালয় শিক্ষার্থী‌দের ম‌ধ্যে উত্তেজনার সৃ‌ষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com