বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, টাঙ্গুয়ার হাওর রাখবো পরিস্কার

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, টাঙ্গুয়ার হাওর রাখবো পরিস্কার

ডেস্ক নিউজ:

সুনামগঞ্জের তাহিরপুর, সুলেমানপুর ও নীলাদ্রি লেকে ডাস্টবিন স্থাপন ও মাঝিদের মাঝে ময়লার ঝুড়ি বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।

১৯ ফেব্রুয়ারী ২০২১ খ্রিঃ সকাল সাড়ে ৯ টায় তাহিরপুর উপজেলায় ও সকাল ১০ টায় সুলেমানপুরে ডাস্টবিন স্থাপন এবং ময়লার ঝুড়ি বিতরণ শেষে বিকাল ০৪ টায় নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি নীলাদ্রি লেকে বড় প্লাস্টিকের ময়লার ঝুড়ি স্থাপন করেছে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অতঃপর সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ভয় কে জয় করে মানুষের পাশে ছিল। স্বেচ্ছাসেবক লীগ সবসময় মানবতার পাশে আছে। তিনি বলেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওর পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকদের আকৃষ্ট করা, দেশের অন্যতম পর্যটন নগরী হিসাবে গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টির জন্য হাওর অঞ্চল পরিস্কার পরিচ্ছন্ন ও আকর্ষনীয় করার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যতিক্রমি এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সকল নেতাকর্মীকে হাওর পরিস্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করার নির্দেশ দেন। সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে দিকনির্দেশনা প্রদান করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক জননেতা আফজালুর রহমান বাবু বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশে পরিনত হয়েছে। বাংলাদেশের অনেক পর্যটন এলাকা পর্যটকদের জন্য আকর্ষনীয় রুপ লাভ করছে। মহান সৃষ্টিকর্তা এই অপরুপ সৃষ্টি উপহার দিয়েছেন, পরিবেশগত দায়িত্ববোধ থেকে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডাস্টবিন স্থাপন, ময়লার ঝুড়ি বিতরণ করা করা হলো। পর্যটন শিল্পকে আকর্ষনীয় করতে টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেকের আশেপাশে পরিবেশ বান্ধব করার জন্য স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। নেতাকর্মীদের সংগঠনে শ্রীবৃদ্ধি করার কাজ করতে আহবান জানান। বাংলাদেশের যেসকল এলাকায় পর্যটন কেন্দ্র আছে, সেসকল এলাকা পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সুব্রত পুরুকায়স্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, সদস্য অ্যাডঃ কামাল উদ্দিন, শাহীন চৌধুরী, আবু জাফর, সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুয়েব চৌধুরী সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ সভাপতি রশিদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক এমদাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com