শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের উপর হামলা ঘটনায় ২ জন গ্রেপ্তার, আবার অবরুদ্ধ মহাসড়ক

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের উপর হামলা ঘটনায় ২ জন গ্রেপ্তার, আবার অবরুদ্ধ মহাসড়ক

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

মেসে হামলা: গ্রেপ্তার দুই, আবারও অবরুদ্ধ মহাসড়ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেসে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি।
কোতোয়ালি ম‌ডেল থানার ও‌সি নুরুল ইসলাম বলেন, বৃহস্প‌তিবার বিশ্ব‌বিদ্যালয় প্রশাসন হামলার ঘটনায় মামলা করলে আসামি গ্রেপ্তারে অ‌ভিযান শুরু হয়। শুক্রবার গভীর রাতে রুপাতলী বাস স্ট্যান্ডের এক‌টি বাসের ভেতর থেকে গ্রেপ্তার করা হয় সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার ফি‌রোজ মুন্সী ও এমকে প‌রিবহ‌নের সুপারভাইজার আবুল বাশার রনিকে।

অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান ওসি নুরুল।

এদিকে শিক্ষার্থীরা সকাল সা‌ড়ে ৯টা থে‌কে আবারও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ শুরু করেছে। হামলার মামলায় শিক্ষার্থীদের অভিযোগ করা ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক অবরোধ করছেন তারা। এর আগে এই দাবি পূরণের জন্য ১৩ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় সড়ক অবরোধ স্থগিত করে আন্দোলনকারীরা।

শুক্রবার বিকাল ৫টা থে‌কে সড়ক অ‌বরোধ ক‌রে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com