বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজারহাটে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে কুপিয়ে ৫জনকে গুরুতর আহত

রাজারহাটে প্রকাশ্যে ফিল্মী স্টাইলে কুপিয়ে ৫জনকে গুরুতর আহত

রংপুর প্রতিনিধিঃ


শুক্রবার বিকেল ৫ ঘটিকায় উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নে সুলতান বাহাদুর গ্রামের নিরীহ একরামুল হকের বাড়ীতে গিয়ে সন্ত্রাসীরা ফিল্মী স্টাইলে কুপিয়ে ৫জন কে গুরুতর আহত করে।আহতরা হলেন বিজলী বেগম ও তার স্বামী সাঈয়্যিদুল,জাহিদুল ইসলাম,সায়েম ও আবু সায়িদ।আহত ৫জনের মধ্যে রংপুর হাসপাতালে ৩জন,লালমনিরহাট হাসপাতালে ১জন ও কাউনিয়া হাসপাতালে ১জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের মধ্যে বিজলী বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।এঘটনায় পুলিশ ৭জন কে আটক করে থানা হাজতে নিয়ে যান।স্থানীয় সুত্রে জানা যায় প্রতিবেশী আব্দুল হামিদ ও একরামুল হকের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।স্থানীয়ভাবে তাদের বিরোধ মিমাংসা করার জন্য ঐ ইউনিয়নের চেয়ারম্যান রবিন্দ্রনাথ কর্মকার গ্রাম্য সালিশ বৈঠকে বসে উভয় পক্ষকে কাগজ পত্র দেখানোর কথা বললে,আব্দুল হামিদ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হন।পরে আব্দুল হামিদ জমির কাগজপত্র দেখানোর জন্য তিন মাসের সময় চান।কিন্তু এক মাস না পেরুতেই আব্দুল হামিদ ভাড়াটে সন্ত্রাসী লিওন,আরিফ,সানী সহ কয়েকজন একরামুল হকের বাড়ীতে প্রকাশ্যে দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রবেশ করে জায়গা খালি করতে বলেন।ভুক্তভোগী একরামুল হক নিজের পৈত্রিক সম্পত্তি ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপাতে থাকেন।এতে একরামুল হকের পরিবারের ৫জন সদস্য গুরুতর আহত হন।এলাকাবাসী সন্ত্রাসীদের আটক করে পুলিশে সোপর্দ করেন।এবিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু সরকার বলেন ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থল থেকে ৭জন কে গ্রেফতার করেছি।মামলার প্রস্তুতি চলছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com