বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌দের ফের ব‌রিশাল-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী‌দের ফের ব‌রিশাল-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

গভীর রাতে মেসে ঢুকে শিক্ষার্থী নির্যাতনকারীদের ৪৮ ঘন্টার মধ্যেও গ্রেফতার না করায় ফের বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় হামলাকারীদের গ্রেফতারে শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের সামনে কর্নকাঠী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে ব্যস্ততম এই মহাসড়েক সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়ে সাধারন যাত্রীরা। পরে প্রক্টর সহ শিক্ষকদের সাথে বৈঠক শেষে আগামীকাল শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮টায় ফের অবরোধের ঘোষনা দিয়ে রাত সাড়ে ৮ঘটিকায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার গভীর রাতে নগরীর রূপাতলী হাউজিংয়ের মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০জন শিক্ষার্থীকে মারধর করে দুর্বৃত্তরা। এর ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবীতে ওই রাত থেকেই টানা ৪০ ঘন্টা মহাসড়ক অবরোধ করে তারা। অবরোধকালে তারা বেশ কিছু যানবাহন ভাংচুর এবং একটি বাস পুড়িয়ে দেয়। পরদিন বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পুলিশ প্রশাসনের সাথে শিক্ষার্থীদের ত্রিপাক্ষীয় বৈঠকে ৩ শর্তে ওইদিন বিকেল ৫টা ১০ মিনিটে অবরোধ সাময়িক স্থগিত করে শিক্ষার্থীরা। ৩ শর্ত হলো শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় কর্তৃপক্ষের মামলা দায়ের, শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান এবং পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার। গতকাল বিকেল ৫টায় শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়। এই সময়ের মধ্যে কোন নির্যাতনকারী গ্রেফতার হয়নি। হামলার সময় চিহ্নিতদের আসামী না করে অজ্ঞাতানামাদের বিরুদ্ধে কর্তৃপক্ষের দায়ের করা মামলাকেও দায়সারা বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com