রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আটঘরিয়ায় ছেলের লাঠি আঘাতে মা আহত

আটঘরিয়ায় ছেলের লাঠি আঘাতে মা আহত

ইসমাইল হোসেন চাটমোহর(পাবনা) প্রতিনিধি:

পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ছেলে জিল্লু গং লাঠি দিয়ে তার বড় মা আনোয়ারা খাতুন(৩৮)কে বেদম মারপিট করে গুরুতর আহত করেছে। আহত অবস্থায় তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে আটঘরিয়া হাসপাতালে ২৪নং ব্রেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটার সময় নাদুড়িয়া সরাবাড়িয়া গ্রামে তার বাড়ীতে এঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা মাজপাড়া ইউনিয়নের আলেফ মন্ডল মৃত্যুর আগে সাড়ে ২৪ শতাংশ জমি রেজি: করে দেয় স্ত্রী আনোয়ারা খাতুনকে। এই বাড়ীর জমি নিয়ে আনোয়ারা খাতুনকে সৎ ছেলে জিল্লু, জয়নাল, আয়নালের সাথে মাঝে মধ্যেই বিরোধ চলে আসতো। এক পর্যায় ঘঠনার দিন সকালে সৎ ছেলে জিল্লু, জয়নাল, আয়নাল লাঠিশোটা ধারালো অস্ত্র দিয়ে তাকে ব্যাপক মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহতের বড় ভাই আলাউদ্দিন খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন।

আহতের ভাই আলাউদ্দিন জানান, আমার বোনের জয়গার উপর জিল্লু, জায়নাল ও আয়নাল গং জোরপূর্ব ঘর তুলছিলেন। এসময় আমার বোন তাদেরকে বাধা দিলে তার ক্ষিপ্ত হয়ে লাঠিশোঠা দিয়ে ব্যাপক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা আঘাতের দাগ রয়েছে। সে আটঘরিয়া হাসপাতালে মৃত্যুর সাতে পাঞ্জা লড়ছে। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com