শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
দীক্ষা নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভারের ১০২ জন সহচর

দীক্ষা নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভারের ১০২ জন সহচর

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি:


দেশের সর্বাধিক প্রেসিডেন্ট’স এওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ক্যাম্প ও ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২০ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লায় ১০২জন সহচরকে তিন দিনব্যাপী ক্যাম্প শেষে দীক্ষা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জবি রোভার ইন কাউন্সিলের সভাপতি মো. কামরুল ইসলামের ব্যবস্থাপনায়, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় জবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার এই দীক্ষা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্কাউট লিডার কাজী ফারুক হোসেন।

এসময় জবি রোভার-ইন-কাউন্সিলের সাবেক সভাপতি মো. আহসান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহমুদ এবং মো. এনামুল হাসান কাওছারকে দীক্ষা ক্যাম্পের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। রোভার আনোয়ার হোসেনকে বিগত কাউন্সিলের শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট এর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ সহচর ও জিনিয়াস সহচরকে পুরস্কার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com