শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের ডিবি পুলিশের হাতে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইলের ডিবি পুলিশের হাতে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইল:

নড়াইলের লোহাগড়া থানাধীন কচুবাড়িয়া এলাকা থেকে দীর্ঘদিন পলাতক মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার ১৯ (ফেব্রুয়ারী) সকালের দিকে মোঃমশিয়ার রহমান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে,১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯/(ক) এর ১৯/৪ ধারায় আসামী মোঃ মশিয়ার রহমান কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে মোঃ মশিয়ার রহমান পিতা: মৃত গফফার থানা লোহাগড়া জেলা নড়াইল কে নড়াইল ডিবি পুলিশের এ এস আই ওবায়েদ রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই ওবায়েদ রহমান সাংবাদিকদের কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীকে লোহাগড়া থানায় হহস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com