রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কাভার্ডভ্যানের লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাসচালককে পিটিয়ে হত্যা

কাভার্ডভ্যানের লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাসচালককে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাশ কাটাতে গিয়ে কাভার্ডভ্যানের লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় মো. শাহজাহান (৩৬) নামে এক বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।
শাহজাহান কাপাসিয়া উপজেলার বরুণ এলাকার মো. আব্দুস সালামের ছেলে। তিনি শ্রীপুরের বরমী এলাকায় ভাড়া থেকে স্থানীয় আমান গ্রুপের শ্রমিক আনা-নেয়ার কাজে ব্যবহৃত বাস চালাতেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন।
তিনি জানান, পুলিশ কাভার্ডভ্যানসহ বিক্রয়কর্মীকে গ্রেফতার কেরলেও চালক টিটুকে গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার রাতে নিহতের বাবা আব্দুস সালাম বাদি হয়ে শ্রীপুর থানায় বৃহস্পতিবার রাতেই নিউ যমুনা ট্রান্সপোর্ট অ্যান্ড পার্সেলের চালক টিটু (২২) এবং নিউ গাজীপুর ট্রান্সপোর্ট এজেন্সির সেলসম্যান মো. রফিকুল ইসলামের (২৭) বিরুদ্ধে মামলা করেছেন। টিটুকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
নিহতের বাবা ও মামলার মো. আব্দুস সালাম বাদী জানান, বৃহস্পতিবার বিকেলে শাহজাহান ওই কারখানার অপর স্টাফ বাসের চালক মো. কামালের বাসে তার পেছনের সিটে বসে স্থানীয় গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজী ফিলিং স্টেশনে গ্যাস ভরতে যান। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি ব্যাসস্ট্যান্ডের অদূরে পৌঁছালে তাদের গাড়ি জ্যামে পড়ে। এ সময় কাভার্ডভ্যানের চালক ওই বাসের বামপাশ দিয়ে কামালদের বাসের সামনের অংশ লাগিয়ে দেন। এতে কাভার্ডভ্যানের ডান পাশের লুকিং গ্লাসটি ভেঙে যায়।
এ নিয়ে টিটু ও তার সঙ্গী রফিকুলের সঙ্গে বাসচালক কামাল ও শাহজাহানের কথা কাটকাটি হয়। একপর্যায়ে টিটু ও তার সহযোগী রাস্তার পাশের আইল্যান্ডে দাঁড়িয়ে বাসচালক কামালের পেছনের সিটে বসে থাকা শাহজাহানকে পাশের জানালার গ্লাস ভেঙে ভেতরে টেনে হিঁচড়ে বাইরে নামিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে শাহজাহান অজ্ঞান হয়ে পড়লে টিটু সহযোগীকে নিয়ে পালিয়ে যেতে থাকেন। এ সময় কামাল মোবাইল ফোনে ঘটনাটি পুলিশকে অবগত করেন। আহত শাহজাহানকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান। রাত ৮টার দিকে পুলিশ শাহজাহানের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com