রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে হেফাজত নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় যুবকের গলায় জুতার মালা, আটক ৩

বোয়ালমারীতে হেফাজত নেতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় যুবকের গলায় জুতার মালা, আটক ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের বোয়ালমারীতে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় এক যুবককে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বোয়ালমারী থানা পুলিশ বুধবার রাতে ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ওই যুবকের বাবা বৃহস্পতিবার দুপুরে মামলা করেছে। শুক্রবার সকালে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের পাট ব্যবসায়ী খালেক বিশ্বাসের ছেলে রিয়াজুল বিশ্বাস হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিকেল সাড়ে চারটায় কটুক্তিসহ মন্তব্য করে। এতে ক্ষুব্ধ হয়ে মামুনুলের অনুসারীরা রিয়াজুলকে পিটিয়ে আহত করে জুতার মালা গলায় পরিয়ে তাকে রাস্তায় ঘোরায়। এরপর তাকে আটকে রাখে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ বুধবার সন্ধ্যায় রিয়াজুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে নিজাম হাওলাদার (২০), হবিবর রহমানের ছেলে সজীব মিয়া (২৫) এবং নুরু শেখের ছেলে আজিজুল শেখ (২২) কে রাতে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ১০ জনকে আসামি করে বোয়ালমারী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রিয়াজুল বিশ্বাসের বাবা খালেক বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে মামলা করেছে। আটককৃতদের শুক্রবার সকালে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মো. নুরুল আলম বলেন, মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি করায় ওই যুবককে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com