আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ
বিসিক চেয়ারম্যান মোস্তাক হাসান এনডিসি কে করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে কুটির,অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় আ্যওয়ার্ড প্রদান করা হয়েছে। বিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়১৩ ফেব্রুয়ারি তারিখে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যানের সহ বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত পরিস্থিতিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করায় বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স(বিএসিসি) ও ইয়ুথ কমার্স কমিউনিকেশন ইন্টারন্যাশনাল (ওয়াইসিসিআই)এ আ্যওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা:মো:এনামুর রহমান,তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ। মোস্তাক হাসান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তার জন্ম ভূমিতে এ সংবাদ আসার পর এলাকাবাসী কেউ আনন্দ করতে দেখা গেছে।
Leave a Reply