নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জ শিবালয় উপজেলা ছাত্রলীগ রাকিব হাসানাত আউয়াল সভাপতি ও মো. নাজমুল হুদা নয়নকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি ঘোষনা করা হয়। দীর্ঘদিন পর নবগঠিত কমিটি হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা,স্থানীয় এমপি এ.এম নাইমুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি/সাধারন সম্পাদক,কেন্দ্রীয় সহসভাপতি ফুয়াদ রহমান খান এবং জেলা ছাত্রলীগ সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আউয়াল ও নয়নসহ ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় ছাত্রলীগের বঞ্চিতদের মধ্যে রয়েছে কিছু অসন্তোষ ও হতাশা। তারা দাবী করেন যোগ্যতার মূল্যায়ন না করেই তড়িঘড়ি করে কমিটি গঠিত হয়েছে।তবে এ প্রসঙ্গে নবগঠিত কমিটির সাঃ সম্পাদক বলেন, দীর্ঘসময় পর কমিটি গঠিত হওয়ায়; পদ প্রত্যাশী বেশি থাকায় কিছু অসন্তোষ রয়েছে তবে দ্রুত পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে অচিরেই সমাধান হবে। স্থানীয় সাংসদ এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন আমার অভিভাবক নাইমুর রহমান এমপি ভাইয়ের স্নেহ ভালোবাসার বন্ধনে দীর্ঘকাল থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি।।
Leave a Reply