বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে তালাকপ্রাপ্ত স্বামী নিয়ে স্বামী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ

ময়মনসিংহে তালাকপ্রাপ্ত স্বামী নিয়ে স্বামী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহঃ

ময়মনসিংহ শহরের কেওয়াটখালি এলাকায় আশিকুর রহমান ওরফে আশিক (স্বামী) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এই ঘটনায় হত্যাকারী স্ত্রী ও তালাকপ্রাপ্ত স্বামী কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। স্ত্রী জাকিয়া তার সাবেক স্বামী রুবেল হত্যা করে আশিককে।
বৃহস্পতিবার ভোরে রুবেলকে (৩২) গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ। পরে দুপুরবেলায় কেওয়াটখালি এলাকার রেললাইনের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। পরে আশিকের স্ত্রী জাকিয়াকে (২৫) গ্রেফতার করে পুলিশ।
কোতেয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, মহানগরীর বলাশপুর এলাকার বাসিন্দা রুবেলকে তালাক দিয়ে কেওয়াটখালি এলাকার যুবক আশিক (৩০)কে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে বাধ্য করে একই এলাকার আব্দুর রউফের মেয়ে জাকিয়া সুলতানা। দুই বছর সংসার করা হলেও জাকিয়া আবারো সাবেক স্বামী রুবেলের সাথে সম্পর্কে জড়ায়। এই পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হলে তারা দুজনে মিলে আশিককে হত্যার পরিকল্পনা করে ।
পরিকল্পনা মতো গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জাকিয়ার স্বামী আশিককে কেওয়াটখালি রেললাইনের পাশে নির্জন স্থানে নিয়ে আসে। রাত সাড়ে সাতটার দিকে তার সাবেক স্বামী রুবেলকে নিয়ে চাকু দিয়ে এলাপাতাড়ি আঘাত করে আশিককে হত্যা করে মরদেহ ফেলে চলে যায়। পরে রাত দেড়টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ মঙ্গলবার সকালে জাকিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সে হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সাবেক স্বামী রুবেলকে বৃহস্পতিবার ভোরে বলাশপুর থেকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, এ ঘটনায় নিহতের পিতা মো. আলাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। স্ত্রী জাকিয়া ও সাবেক স্বামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। দুইজনই জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com