বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি::

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানায় শিক্ষার্থীরা।

এসময় ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষার্থীদের ওপর হামলা মেনে নিবনা আমরা’, ‘দোষীদের শাস্তি চাই বাঁচার মত বাঁচতে চাই’ – এমন নানা ধরনের স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ ফাহাদ জাকির,উদ্ভিদবিজ্ঞান বিভাগের একরামুল কবির রাকিব,পদার্থবিজ্ঞান বিভাগের মোঃ আকাশ, মঈন আল মুবাশশির সহ উপস্থিত ছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী একরামুল কবির রাকিব বলেন,শিক্ষার্থীদের উপর এরকম হামলা অনবরত চলতে থাকলে দেশ একসময় মেধাশূন্য হবে এবং চরম বিপর্যয় ঘটবে।সুতরাং এরুপ যাতে না হয় সেক্ষেত্রে প্রশাসন কে সঠিক পদক্ষেপ গ্রহন করার অনুরোধ করছি।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ আকাশ বলেন,দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতির নায়ক শিক্ষার্থীরা। তাদের উপর হামলার অর্থ জাতির বিবেক, বিকাশ ও অগ্রগতি কে বাধাগ্রস্থ করা। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রুপাতলী এলাকার মেসে ঢুকে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় বাস শ্রমিকরা।এর পূর্বে বিআরটিসি বাস কাউন্টারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সাথে টিকেট নিয়ে বাস কর্মচারীদের বাকবিতন্ডা হয়। যার এক পর্যায়ে এক বাস স্টাফের ছুরিকাঘাতে আহত হয় তৌফিকুল সজল নামের এক শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com