গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কোনাবাড়িতে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুর মহানগরের দেওয়ালিয়াবাড়ি এলাকায় দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেওয়ালিয়াবাড়ি এলাকার মোহাম্মদ ইজ্জত আলীসহ স্থানীয়টি বাড়ির মালিককে অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের অভিযোগে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এছাড়াও অবৈধভাবে ব্যবহৃত গ্যাসের চুলা, রাইজার ও পাইপ লাইন তুলে নেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে তিতাস গ্যাস বিপনন ও বিতরণ কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply