মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মেয়াদোর্ত্তীণ ঔষধ সংরক্ষনের দায়ে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলা সদরের হাইজ্যাকমোড় এলাকার এ্যাপোলো ফার্মেসীতে গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোক্তার হোসেন এ দন্ড প্রদান করেন।
দন্ড প্রাপ্ত হলো ঐ ফার্মেসীর ম্যানেজার উপজেলার পার গোপালপুর এলাকার মো. ওমর আলীর ছেলে মো. শাহিদ (৪০) ও ফার্মেসীর সহকারি উপজেলার নারিকেলবাড়ীয়া এলাকার হরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে চয়ওন হাওলাদার। পরে মেয়াদোর্ত্তীণ ঔষধ আগুনে পুড়ে নষ্ট করা হয়।
Leave a Reply