বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে গ্রেফতার হল অটোরিক্সা ছিনতাই চক্রের প্রধান

ময়মনসিংহে গ্রেফতার হল অটোরিক্সা ছিনতাই চক্রের প্রধান

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ

ময়মনসিংহে দীর্ঘদিন যাবত একটি চক্র খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিক্সা ছিনতাই করে আসছিল। ময়মনসিংহ পিবিআই গতকাল বুধবার (১৭ ফেব্ররয়ারী) রাতে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া মধ্যপাড়া হতে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের প্রধান আঃ করিম @ ফজল বয়াতী (৩০) কে গ্রেফতার করে। পিবিআই সুত্রে জানা যায়,কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড়ে যাত্রীবেশে সহযোগী আসামী ফাহিমসহ চায়ের সাথে ০৫ টি ঘুমের ট্যাবলেট মিশিয়ে অটোরিক্সা চালক মুনসুর মিয়াকে পান করিয়ে অচেতন করে চুরখাই বাজার এলাকায় অটোরিক্সা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে অটোরিক্সাটি নিয়ে এসে আসামী মোশারফের কাছে ১৫,০০০ টাকায় বিক্রি করে। এছাড়াও সে গৌরীপুর এবং শম্ভুগঞ্জ এলাকা হতে মোট ০২ টি অটোরিক্সা একই কায়দায় যাত্রী বেশে ০৫ টি ঘুমের ট্যাবলেট চায়ের সাথে মিশিয়ে অটোরিক্সা চালকদের পান করিয়ে অচেতন করে অটোরিক্সা চুরি করে আসামী মোশারফের কাছে বিক্রি করে। পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান,পিবিআই অটোরিক্সা ছিনতাইকারী চক্রের সকল সদস্যদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অটোরিক্সা ছিনতাইকারী চক্রের প্রধান ফজল বয়াতীর নামে থানায় একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com