শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের তারাকান্দায় ভাগ্নিকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেফতার-০১

ময়মনসিংহের তারাকান্দায় ভাগ্নিকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গ্রেফতার-০১

আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ ময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের তারাকান্দায় ভাগ্নীকে অপহরনের পর ধর্ষণের অভিযোগে রুরেল মিয়া (৩০)কে গ্রেফতার করেছেন পুলিশ।
অভিযুক্ত খালু রুবেল মিয়াকে নারায়নগজ্ঞ জেলার ফতুল্লা থানাধীন নিউ হাজিগজ্ঞ এলাকা থেকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।
আসামী রুবেল মিয়া ময়মনসিংহের ঈশ্বরগজ্ঞ থানাধীন শিবপুর গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র।
জানা যায়, রাঙ্গামাটির বরকল থানার কুরকুটিছড়ি সাকিনের মো: আব্দুল মজিদের পুত্র মো: আব্দুল গনি পরিবার সহ তারাকান্দা উপজেলার হরিয়াতলা গ্রামে শশুর লাল হোসেন ব্যাপারীর বাড়িতে বসবাস করতো। তার ১৩ বছরের মেয়ে উপজেলার রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী নাসিমা (ছদ্মনাম) কে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে রেখে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে লম্পট রুবেল মিয়া।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল জানান, রুবেল মিয়া ভিকটিমের বাবা আব্দুল গনির শালিকা মিরজানা বেগমের স্বামী। বিগত ৩/৪মাস পূর্বে তাদের বিয়ে হয়। সেই ক্ষেত্রে ভিকটিম আসামীর ভাগ্নী। গত ২০ ডিসেম্বর ২০২০ ইং বিকাল আনুমানিক ৪ টার সময় রাজদারিকেল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে রুবেল মিয়া ভিকটিম (নাসিমা আক্তার)কে বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজি যোগে নারায়ণগজ্ঞের ফতুল্লা থানার নিউ হাজিগজ্ঞ এলাকায় আটকে রেখে জোড়পূর্বক একাধিকবার ধর্ষণ করে।
মেয়ের বাবার দেয়া তথ্য মতে, সেখান থেকেই আসামী রুবেল মিয়াকে রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশের একটি টিম। তিনি আরও বলেন আসামি রুবেল মিয়া কে ১৮ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পরে ওসি ধন্যবাদ জানান অভিযান পরিচালনাকারী এসআই আব্দুস সবুর ও তার টিমকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com