বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২জন নিহত

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২জন নিহত


আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহ প্রতিনিধিঃ


ময়মনসিংহের ভালুকায় বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে মোটরসাইকেল নিয়ে সড়ক পার হওয়ার সময় বাস চাপায় মোটরসাইকেল আরোহী ২ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন বাশিল গ্রামের মোঃ হাজ্বী নূরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ও মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে একটি মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় ঢাকা গামী সাবিহা পরিবহনের একটি (ঢাকা মেট্রো ব- ১২-০৫৯১) বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ২জন ছিটকে রাস্তায় পড়ে যান। এতে মোটরসাইকেলের পেছনে থাকা হাজ্বী নূরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০) গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেন।
ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ তৈমুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com