মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
গাজীপুরের অপহরণ মামলার ২ আসামি গ্রেফতার

গাজীপুরের অপহরণ মামলার ২ আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কোনাবাড়ীতে একাধিক অপহরণ মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ইমরান হোসেন (২৮) শরীয়তপুরের নড়িয়া থানার পন্ডিতসার গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও মো. রাশেদ মিয়া হৃদয় (৩০) জামালপুরের বকশীগঞ্জ থানার নীলক্ষীয়া গ্রামের মৃত জাফর দেওয়ানের ছেলে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত)মোহাম্মদ মালেক খসরু খান।

তিনি আরো জানান, গতকাল বুধবার রাত রাত ৯ টা দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের থেকে টহল পুলিশ অপহরণকালে দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কড্ডা ময়লা স্তপের পাশে থেকে খোকন মিয়া নামে এক যুবককে অপহরণকারীরা জোড় পূর্বক মোটরসাইকেলে তুলে কোনাবাড়ী ফ্লাইওভারের উপর নিয়ে আসে। পরে তার কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। মুক্তিপন দিতে অস্বীকার করলে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় অপহরণকারীরা। এ সময় খোকনের আত্নচিৎকারে কোনাবাড়ির থানার টহল পুলিশ ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইমরানের বিরুদ্ধে কোনাবাড়ী থানাসহ দেশের বিভিন্ন থানায় অপহরণ, মাদক, নারী ও শিশু নির্যানের অভিযোগে ৮টি এবং রাশেদ মিয়া হৃদয় ওরফে পাপ্পুর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com