মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের সদর থানাধীন মহিষখোলা এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশের একটি চৌকস টিম।বৃহস্পতিবার ১৮ (ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১১ টার দিকে মোঃ শরিফুল খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
নড়াইল সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে, জি আর ১১০/১৪ মামলার দীর্ঘদিন ধরে পলাতক আসামী মোঃ শরিফুল খান, পিতাঃ মোঃ মোক্তার খান গ্রামঃ মহিষাখোলা, থানা ও, জেলাঃ নড়াইল,কে মহিষাখোলা এলাকা থেকে নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।
নড়াইল সদর থানা পুলিশের এ এস আই আনিস প্রতিবেদক কে জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করেছি এবং গ্রেফতার পূর্বক আসামীকে নড়াইল সদর থানা হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply