সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বস্তার উপরে আলু ভিতরে ফেনসিডিল,কোচের যাত্রী গ্রেফতার

বস্তার উপরে আলু ভিতরে ফেনসিডিল,কোচের যাত্রী গ্রেফতার


মোঃওয়াদুদ হোসেনঃঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ১০ কেজি আলুর বস্তার ভিতরে ২শ ৪৮ বোতল ফেনসিডিল সহ সাদ্দাম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ কোচের ভিতর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাদ্দাম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী গ্রামের খাসিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি কোচে আলুর বস্তায় ফেনসিডিল নিয়ে একজন যাত্রী ঢাকা যাচ্ছে। এ খবর পেয়ে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয় এবং হানিফ পরিবহন নামের কোচটিকে আটক করা হয়। পরে সেই কোচ যাত্রী সাদ্দামকে সন্দেহ হলে তাকে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানান কোচের মালামাল রাখার লকারে আলুর বস্তার ভেতর ফেনসিডিল রয়েছে। পরে উপস্থিত জনগণের সামনে ওই আলুর বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com