গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মেট্রো পলিটন পূবাইল থানা এলাকায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ করার লক্ষ্যে পূবাইল থানা এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে গাজীপুর মেট্টোপলিটন পুবাইল থানা প্রাঙ্গনে প্রধান অতিথি এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার বরকত উল্লাহ খান (বিপিএম-সেবা), গাজীপুর সিটি কর্পোরেশন ৪০নং ওয়ার্ড কাউন্সিলর ও পূবাইল থানা সিসি ক্যামেরা স্থাপন কমিটির আহবায়ক আজিজুর রহমান শিরিষ, লতা হারবাল বিডি লিমিটেপডর চেয়ারম্যান, আউয়ুব আলী ফাহিম, পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হোসেন ভূইয়া প্রমুখ।
পরে আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি থানা প্রাঙ্গনে একটি বৃক্ষরোপন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply