গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনে বিউটি পার্লারের অন্তরালে জোরপূর্বক যৌনকর্ম করানোর অভিযোগে মো. নুরুল হক (৬৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারৃকত নুরুল হক গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার মৃত কালুসাহ ফকিরের ছেলে।
বুধবার (১৭ ফেব্রুয়ারী)বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক।
তিনি জানান, নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিংমলে অভিযুক্ত কাউন্সিলরের মালিকানাধীন আনন্দ বিউটি পার্লারের কর্মীকে যৌনকর্ম করার অভিযোগে ভুক্তভোগী কিশোরী মামলা দায়ের করেছে। মামলায় কাউন্সিলর ও নুরুল হকের নাম উল্লেখসহ আরো ২-৩ জনকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে নলজানী এলাকা থেকে দুই নম্বর আসামী নুরুল হককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানার পুলিশের ওই কর্মকর্তা।
জানা গেছে, ভিকটিম কিশোরীকে (১৬) জোরপূর্বক যৌনকর্মে বাধ্য করায় গাজীপুর সিটি কর্পোরেশনের ১৬,১৭,১৮ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলরসহ দুইজনের নাম উল্লেখ করে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলা দায়ের করা হয়।
ভিকটিম জানায়, গত ৪ মাস পূর্বে মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে কাউন্সিলর রোজি নগরীর চান্দনা চৌরাস্তায় আনন্দ বিউটি পার্লারে চাকরি দিয়েছিলেন। পরবর্তীতে বাসন থানার নলজানী গ্রেটওয়াল সিটিতে অভিযুক্ত কাউন্সিলরের ভাড়াকৃত বাসায় থাকার কথা বলে নিয়ে সেখানে ঘরের বিভিন্ন কাজ করাতো। প্রতিবাদ করলে বিভিন্ন সময় হুমকি দিতো। পরে ১৩ এবং ১৫ ফেব্রুয়ারী বিভিন্ন সময়ে ওই ফ্লাটে নুরুল হকের মাধ্যমে জোরপূর্বক আটক রেখে যৌনকর্ম করায়। অনেকবার সে চেষ্টা করেছে নিজেকে রক্ষা করতে। কিন্তু কাউন্সিলর ভয়-ভিতি প্রদর্শন করতো। একপর্যায়ে আটক অবস্থা থেকে কৌশলে পালিয়ে গিয়ে থানায় মামলা দায়ের করেন। ভিকটিম কিশোরী দুই বছর আগে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
Leave a Reply